আমরা উন্নয়নের ক্ষেত্রে রঙ দেখি না, জ্যোতিপ্রিয় - The News Lion

আমরা উন্নয়নের ক্ষেত্রে রঙ দেখি না, জ্যোতিপ্রিয়




দি নিউজ লায়ন ;  আমরা উন্নয়নের ক্ষেত্রে রঙ দেখি না। সবাই যাতে বাংলার উন্নয়নের শরিক হতে পারেন তার জন্য আমরা সচেষ্ট। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় রবিবার এক দলীয় সাংগাঠনিক সভা শেষে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক একথা বলেন। তিনি বলেন, আমরা সব সময় নজরে রাখছি কোথাও যেন কোনওরকম কষ্টে না থাকে।


 আমরা সব সময় মানুষের পাশে সহযোগিতার দুই হাত বাড়িয়ে রেখেছি। মানুষের সাহায্যে সমস্ত রকমের পরিষেবা দিতে প্রস্তুত আমরা।  আজ সরকার মানুষের দুয়ারে। যা সারা ভারতের মধ্যে একমাত্র বাংলাতেই সম্ভব। আজা বাংলার মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প।


 যা সারা দেশের মানুষ ভারতেই পারেন না। বাংলার মুখ‍্যমন্ত্রী একাজ করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী  বাংলার মানুষের জন্য অতন্দ্র পাহাড়া দিচ্ছেন।  বাংলায় বর্গীরা ঢুকে পড়েছে। তারা বাংলার ক্ষতি করার চেষ্টা করছে। হামলা করার চেষ্টা করছে। কিন্ত আমাদের স্থির বিশ্বাস বাংলার মানুষই সেই সমস্ত অপচেষ্টা রুখে দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.